গুলির গুজবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাগুলির অসমর্থিত খবরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরটিকে খালি করে ফেলা হয়। পরে পুলিশ জানায় গুলি নয়, তা নিছকই ছিল ‘উচ্চ শব্দ’। গোলাগুলির আতঙ্কে গত রোববার রাতে বিমানবন্দরের অনেক যাত্রীই মালামাল রেখেই বেরিয়ে যান। টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং কোনো ফ্লাইটকেই অবতরণ করতে দেওয়া হয়নি সে সময়। পরে লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, বিমানবন্দরটিতে কোনো গুলি ছোড়া হয়নি এবং সেখানের কেউ হতাহতও হয়নি। সেখানে উচ্চ শব্দ হওয়ার কারণ কী ছিল, তাঁরা তা খতিয়ে দেখছেন। পরে বিমানবন্দরের সব কার্যক্রমও পুনরায় চালু করা হয়।
বিবিসি