গুলির গুজবে জেএফকে বিমানবন্দরে আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলির গুজবে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের দুটি টার্মিনাল গত রোববার রাতে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। অনেকগুলো ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দরের ছয়টি টার্মিনালের মধ্যে দুটি টার্মিনালে গুলির গুজব ছড়িয়ে পড়ে। প্রথমে ৮ নম্বর টার্মিনালে গোলাগুলির খবর ছড়িয়ে পড়ে। এরপর নিউইয়র্ক পুলিশের সহায়তা চাওয়া হয়। এর মধ্যে ১ নম্বর টার্মিনালেও গুলির গুজব ছড়িয়ে পড়ে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, ৮ নম্বর টার্মিনালে বিমান থেকে বের হওয়া এক নারী গুলি শব্দ শুনেছেন বলে জানান। এরপর এ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।