গেহি ল অফিস এখন জ্যাকসন হাইটসে

জ্যাকসন হাইটসের ল অফিসে গেহি অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি ও কর্মকর্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক সেবার মান আরও সহজ করতে জ্যাকসন হাইটসে গেহি অ্যাসোসিয়েটস ল অফিসের উদ্বোধন হয়েছে। ১২ অক্টোবর ৭৪-০৯,৩৭ অ্যাভিনিউর সুইট ২০৫-এ নতুন এই অফিসের উদ্বোধন করা হয়।

দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞ গেহি অ্যাসোসিয়েটস বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানসহ সব কমিউনিটির মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছে।

গেহি অ্যাসোসিয়েটসে তিনজন বাংলাদেশি কাজ করেন। গেহি অফিসের বাংলাদেশি কনসালট্যান্ট রাজিয়া

রহমান বলেন, বাংলাদেশি গ্রাহকদের নিজের ভাষায় সমস্যা শুনে আমাদের অফিসের অ্যাটর্নি আইনি সহায়তা দিয়ে থাকেন। যাতে কোনো তথ্যে গরমিল না থাকে। এ ছাড়া গেহি নিজেও বাংলা বলতে পারেন।

গেহি অ্যাসোসিয়েটসে অভিবাসন, দেউলিয়া হওয়া, ক্রেডিট কার্ডের বিষয়, বিয়ে বিচ্ছেদ, নাগরিকত্ব, সন্তানের অভিভাবকত্ব, চাইল্ড সাপোর্ট অর্ডার অব প্রোটেকশনসহ সব ধরনের ভিসা ও সঙ্গী ভিসা প্রসেসিং করা হয়।

অ্যাটর্নি গেহি বলেন, অভিজ্ঞ অ্যাটর্নি দিয়ে আমরা যেকোনো ধরনের মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করি। যেকোনো বিষয়ে আমরা ফ্রি কনসালট্যান্ট করে থাকি।