গোপন তথ্য চুরি করায় এনএসএর ঠিকাদার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতি গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) এক ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
তৃতীয় হ্যারল্ড টমাস মার্টিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরি এবং বিনা অনুমতিতে ‘অতি গোপনীয়’ উপকরণ স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছে।
৫১ বছর বয়সী হ্যারল্ডের জাতীয় নিরাপত্তাবিষয়ক অতি গোপনীয় ক্ষেত্রে কাজ করার অনুমতি ছিল। বিচার বিভাগ বলেছেন, তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান বুজ অ্যালেন হ্যামিলটনের হয়ে কাজ করেন।
এনএসএর তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে পরিচিত এডওয়ার্ড স্নোডেন এ প্রতিষ্ঠানেরই কর্মী ছিলেন। পুলিশ বলছে, ২৭ আগস্ট মেরিল্যান্ডের বাড়ি, গ্যারেজ ও গাড়ি তল্লাশির দুদিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়।