গোলাপগঞ্জ সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বিকেলে পারসন্স বুলেভার্ডে একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।
শেখ আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলিম আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ফরহাদ আহমেদ চৌধুরী, এবাদ চৌধুরী, আবদুল মুমিত চৌধুরী ওমেল, ওয়াহিদ পারভেজ, ফয়সল আহমেদ, মিছবাহ আহমেদ, আবু আশরাফ, রাফাত চৌধুরী, নুর উদ্দিন, রায়হান আহমেদ চৌধুরী প্রমুখ।
সভাপতি শেরওয়ান আহমদ চৌধুরী সদ্য প্রয়াত হওয়ায় সভায় সর্ব সম্মতিক্রমে সিনিয়র সহসভাপতি শেখ আতিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।
একই সঙ্গে সংগঠক রায়হান আহমেদ চৌধুরীকে কার্যকরী পরিষদের সদস্য নিয়োগ দেওয়া হয়। সংগঠনের প্রয়াত সভাপতি শেরওয়ান আহমদ চৌধুরীর স্মরণে সভা, মিলাদ ও ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্থান ও তারিখ প্রচারের মাধ্যমে জানানোর সিদ্ধান্ত হয়।
এদিকে সংগঠনের ৩০ জুনের বার্ষিক বনভোজন প্রতি বছরের মতো সুন্দর ও সফল করার লক্ষ্যে এবাদ চৌধুরীকে আহ্বায়ক, আবদুল মুমিত চৌধুরী ওমেলকে যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল আহমেদকে সদস্যসচিব করে বনভোজন উপকমিটি গঠন করা হয়। বনভোজন উপকমিটির সমন্বয়ক হিসেবে সেলিনা চৌধুরী সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেওয়া হয়। র‍্যাফল ড্র, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নারী-পুরুষ, ও শিশুদের খেলাধুলার রকমারি আয়োজন রাখার সিদ্ধান্ত হয়। স্থান ফি পরবর্তীতে জানানো হবে বলে যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ কর্তৃক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।