গোলাপগঞ্জ সোসাইটির নতুন কার্যকরী কমিটির প্রথম সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কার্যকরী কমিটির প্রথম সভায় সংগঠনের নেতৃবৃন্দ
নতুন কার্যকরী কমিটির প্রথম সভায় সংগঠনের নেতৃবৃন্দ

গোলাপগঞ্জ সোসাইটির ২০২০-২১ সালের দায়িত্বপ্রাপ্ত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ কুইন্সের স্থানীয় একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কার্যকরী কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আমেরিকায় বেড়ে ওঠা গোলাপগঞ্জের তরুণ প্রজন্মকে সোসাইটিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করতে বিনোদনমূলক কার্যক্রমের অংশ হিসেবে বোলিং প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তমতে, আগামী ২৮ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সোসাইটির নিয়মিত বার্ষিক বনভোজন আগামী ২৮ জুন অ্যাস্টোরিয়া পার্কে আয়োজনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সদ্য অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের হিসাব উপস্থিত সবার সামনে উপস্থাপন করা হয়। সব শেষে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্তি ও রোগাক্রান্তদের রোগমুক্তি কামনায় স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি হেলিম আহমদ। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবাদ আহমদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, নূর উদ্দীন, মোকতারুল ইসলাম, সাবেরা চৌধুরী, ওয়াহিদ পারভেজ, ফয়সল আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, সৈয়দ সেলিম আহমদ মাদানী, জাহেদ জারিফ, মোহাম্মদ চৌধুরী সবু, রায়হান আহমদ চৌধুরী, রেশাদ চৌধুরী, মেসবাহ আহমদ চৌধুরী, খন্দকার ইমরান আহমদ, নজমুল ইসলাম প্রমুখ।