গোলাপগঞ্জ সোসাইটির প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতি সভায় নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সদস্যরা
প্রস্তুতি সভায় নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সদস্যরা

নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ২০২০-২১ সালের কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানকে স্মরণীয় করতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। নবনির্বাচিত সভাপতি হেলিম আহমদ ও সাধারণ সম্পাদক ওমেল আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শেখ আতিকুল ইসলাম। অভিষেক অনুষ্ঠান আয়োজনে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাঁদের কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।
অভিষেক অনুষ্ঠানে বাড়তি চমকসহ সোসাইটির সঙ্গে দেশে জনসম্পৃক্ততা বাড়াতে নানাবিধ প্রস্তাবের সম্ভাব্যতা নিয়ে বিশ্লেষণী বক্তব্য রাখেন শেখ আতিকুল ইসলাম, হেলিম আহমদ, এবাদ আহমদ চৌধুরী, ওমেল আহমদ চৌধুরী, মুক্তারুল ইসলাম, জাহেদ জারিফ প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ চৌধুরী, ওয়াহিদ পারভেজ, মোস্তাফিজুর রহমান, এনাম আহমদ, এমরান আহমদ, আবুল কালাম ও শেখ অলি আহাদ।
নবনির্বাচিত সভাপতি হেলিম আহমদের দেশে গমন উপলক্ষে সোসাইটির পক্ষ থেকে জনসেবামূলক কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা এমন প্রস্তাবে শেখ আতিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করেন, এবাদ আহমদ চৌধুরী গরিব মেহনতি মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণের ওপর গুরুত্বারোপ করেন, ওমেল আহমদ চৌধুরী প্রস্তাব করেন উপজেলার প্রত্যেকটি মাদ্রাসায় ন্যূনতম একজন করে হাফেজে কোরআনকে স্পনসর করা যাতে তার যাবতীয় খরচাপাতি সোসাইটি বহন করে।
অপরপক্ষে জাহেদ জারিফ প্রস্তাব করেন উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করে পল্লি ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি গোলাপগঞ্জ সোসাইটিকে সেবা করার অভূতপূর্ব সুযোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য। সভাপতি প্রস্তাবিত জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নে অভিষেক অনুষ্ঠান শেষে আলোচনা পর্যালোচনা করে দেখবেন বলে সবাইকে আশ্বস্ত করেন এবং অভিষেক অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।