গোলাপগঞ্জ সোসাইটির স্মরণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত শেরওয়ান আহমদ চৌধুরী স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ
প্রয়াত শেরওয়ান আহমদ চৌধুরী স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ

প্রয়াত শেরওয়ান আহমদ চৌধুরী স্মরণে শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে নিউইয়র্কের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি এই আয়োজন করে।
প্রয়াত শেরওয়ান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ সোসাইটি সভাপতি ছিলেন। ১৩ মে বিকেলে কুইন্স হিলসাইড অ্যাভিনিউ পারসন্স বুলেভার্ডের একটি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের বার্ষিক ইফতার মাহফিলও সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হেলিম আহমদের শুভেচ্ছা বক্তব্য শেষে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মিছবাহ আহমদ। দোয়া পরিচালনা করেন মৌলানা সাইফুল ইসলাম সিদ্দিকী। ভারপ্রাপ্ত সভাপতি শেখ আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলিম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি মোস্তফা কামাল, কবির চৌধুরী, আবদুর রহমান, ছালেহ আহমেদ ছালেক, এনাম, মিছবাহ আহমদ, ফরহাদ আহমেদ চৌধুরী, আবদুল ওয়াদুদ চৌধুরী কামরান, জাহিদ আহমদ চৌধুরী, দিনার আহমদ চৌধুরী, দরুদ মিয়া রনেল, জাহিন আহমদ, ঈশমাইল আহমদ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, ফয়জুর রহমান চৌধুরী, আবদুল মুমিত চৌধুরী ওমেল, ওয়াহিদ পারভেজ, সৈয়দ সেলিম, ফয়সাল আহমদ, মোহাম্মদ হাদি প্রমুখ।
কমিউনিটির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও গোলাপগঞ্জবাসীর উপস্থিতিতে সভা পরিচালনা করেন এবাদ চৌধুরী। বক্তারা সবাই প্রয়াত শেরওয়ান আহমদ চৌধুরীর বিগত জীবনের কর্মকাণ্ডের ওপর আলোচনা করেন। মরহুমের বড় ভাই ছোটবেলার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সভায় সংগঠন ভবিষ্যতে আরও ১০০টি কবরস্থান কেনার ঘোষণা দেওয়া হয়। আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি শেখ আতিকুল ইসলাম।