গোলাম ফারুককে নিউইয়র্ক স্টেট যুবদলের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট যুবদল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোলাম ফারুককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট যুবদল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোলাম ফারুককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে

জাসাস জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুককে বিশেষ সম্মাননা জানিয়েছে নিউইয়র্ক স্টেট যুবদল যুক্তরাষ্ট্র।
২৭ জানুয়ারি জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম, বিএনপির নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, সহসভাপতি আবাব হোসেন, যুগ্ম সম্পাদক আমানত হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম, সহসভাপতি বি এম বাদশা, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের সভাপতি পারভেজ সাজ্জাদ, সাধারণ সম্পাদক খলকুর রহমান, দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর খান, উত্তম বণিক, চট্টগ্রাম বন্দর জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম, ছাত্রদলের সাবেক সদস্য রিয়াজ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মিষ্টি মুখ করান কেন্দ্রীয় জাসাসের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক।