গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময়
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের নিউইয়র্ক আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নিউইয়র্কবাসীর ব্যানারে গত ২৭ সেপ্টেম্বর রাত আটটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলের আউটডোরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সামছুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, সামছুল আবেদীন, গোয়াইনঘাটের ৫ নম্বর আলীর গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মো. আনোয়ার শাহাদত, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা, নিউইয়র্কের সভাপতি রশীদ আহমদ ও সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দিন।
বাংলাদেশ ক্লাবের সভাপতি নুরুল আমীনের উপস্থাপনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার নির্বাহী সদস্য মাওলানা কামীল আহমদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা খছরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী প্রমুখ।