প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো সিঙ্গাপুরে পি-৮ পোসেইডন নামের একটি গোয়েন্দা বিমান মোতায়েন করেছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দ্বীপ গঠনের ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র এই বিমান মোতায়েন করল। গত সোমবার মোতায়েন করা বিমানটি সিঙ্গাপুরে এক সপ্তাহ অবস্থান করবে। দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনজি ইং হেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এই বিমান মোতায়েনের সিদ্ধান্ত হয়।
বিবিসি