‘গ্রিচেন বড়দিন চুরি করতে চান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: রয়টার্স

রেস্তোরাঁয় বসে খাওয়া ও সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে মিশিগান অঙ্গরাজ্যের ল্যান্সিংয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদে আয়োজক ব্রেন্ডা ওদারস্কি বলেছেন, ‘গ্রিচেন আমাদের বড়দিন চুরি করতে চাইছে, আমরা তা ফিরিয়ে আনতে চাচ্ছি।’

ব্রেন্ডা বলেন, ‘বড়দিন পরিবার ও বন্ধুদের নিয়ে একসঙ্গে থাকার, ভয় পাওয়ার সময় নয়। সৃষ্টিকর্তা আমাদের ভয় করে বাঁচতে বলেননি।’

সমাবেশে কোভিড-১৯ বিধিনিষেধ ও মিশিগানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের নিন্দা জানান বক্তারা। সমাবেশে সান্তাক্লজের সঙ্গে ছবি, গ্রিঞ্চ পোশাক পরিহিত লোকজন, ট্রাম্পের পতাকা ও পোশাক, একটি লাইভ নেটিভ দৃশ্য এবং আলোকনজ্জিত যানবাহনের কুচকাওয়াজ ছিল।

বসন্তের শুরুতেই রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ বলবৎ করেছিলেন রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার। রেস্তোরাঁর ভেতরে এখনো খাবার গ্রহণ বন্ধ রাখা হয়েছে, কিছু ব্যবসার ওপরে এখনো বিধিনিষেধ রয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শিক্ষাকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নভেম্বরের মাঝামাঝি হুইটমার বিধিনিষেধ কার্যকর করার পর রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ ও হাসপাতালে ভর্তি কমেছে বলে জানানো হয়েছে। ২৩ ডিসেম্বর পর্যন্ত মিশিগানে নিশ্চিত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৯২৮ জন, মৃত্যুর সংখ্যা প্রায় ১২ হাজার ৪১৫।

ডেভ নোভাক বলেন, তিনি করোনাভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতন। এ কারণে বদ্ধ ঘরে জমায়েত এড়িয়ে চলতে হবে।

তবে ল্যান্সিংয়ের সমাবেশে আসা এক প্রতিবাদকারী বলেন, ‘আমরা বৃহত্তর সমাবেশ বা রেস্তোরাঁগুলো আবার চালু করতে চাইছি।’

গ্লাডউইনের ক্রিস ওয়াহ বলেন, মহামারি শুরুর পর থেকেই ছোট্ট মিশিগান শহরে অনেক ব্যবসা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। রেস্তোরাঁগুলো তাদের কর্মীদের বেতন দিতে এবং টেকআউট ক্রয়াদেশের মাধ্যমে বিক্রিবাট্টা করতে ‘অবিরাম’ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রবীণরা কফি শপে ও ডিনারে সামাজিক যোগাযোগ রাখতে অক্ষম। আবার শিশুরা ভার্চ্যুয়াল ক্লাসে ঠিক মতো মনোযোগ দিতে পারে না।