গ্রিন কার্ড নবায়ন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাদের গ্রিন কার্ডের মেয়াদ ১০ বছর উত্তীর্ণ হয়েছে, তাঁরা ‘আই-৯০’ ফরম পূরণ করে গ্রিন কার্ড নবায়ন করতে পারেন। এ ছাড়া গ্রিন কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে তাঁরাও ‘আই-৯০’ ফরম যথাযথভাবে পূরণ করে পুনরায় নতুন কার্ড পেতে পারেন। 

তবে যাঁরা বিবাহ সম্পর্কের মাধ্যমে ২ বছর মেয়াদি কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছেন তাঁরা কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে অবশ্যই ‘আই-৭৫১’ ফরম পূরণ করে কন্ডিশনাল কার্ডকে স্থায়ী বা পারমানেন্ট কার্ডে রূপান্তরিত করতে হবে। যথাযথভাবে পূরণ করা ফরমের সঙ্গে প্রমাণস্বরূপ তাঁদের বাড়িভাড়ার লিজ, একত্রে স্বামী-স্ত্রী হিসেবে বসবাসের প্রমাণাদিসহ ফাইল করতে হবে। ‘আই-৭৫১’ এর সঙ্গে নতুন গ্রিন কার্ডের আবেদনের মতোই সকল ডকুমেন্ট জমা দিতে হয়। অতএব এ আবেদন ফাইল করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তা ছাড়া যাঁরা সংগত কারণে ২ বছরের আগেই বিবাহ বিচ্ছেদ করেছেন, তাঁদের জন্য ‘আই-৭৫১’ ফাইলিং একটি চ্যালেঞ্জের কাজ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্ব স্ব আইনজীবীর পরামর্শ গ্রহণ করা অত্যাবশ্যক।