গ্রীষ্মে সিটিতে এনওয়াইপিডির অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনওয়াইপিডির কর্মকর্তা
এনওয়াইপিডির কর্মকর্তা

প্রতি বছর গ্রীষ্মে নিউইয়র্ক শহরে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি ও ধর্ষণের মতো ঘটনা ঘটে। আর এনওয়াইপিডি এসব অপরাধ প্রতিরোধ করতে চেষ্টা করে। চলতি সামারে এসব অপরাধ নিয়ন্ত্রণে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। 

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিওর মতে, নিউইয়র্ক শহর এ দেশের সবচেয়ে নিরাপদ শহর। আর এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এ বছর অতিরিক্ত ৩০০-এর বেশি পুলিশ অফিসার শহরের বিaভিন্ন এলাকায় মোতায়েন  করা হবে। অতিরিক্ত এই ৩০০ অফিসার শহরের যেসব এলাকায় অপরাধ বেশি হয় সেখানে মোতায়েন  করা হবে।

এনওয়াইপিডির চিফ অব দ্য ডিপার্টমেন্ট টেরেন্স মোনাহেন বলেন, কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিনের আটটি পুলিশ প্রিসিন্টে অতিরিক্ত এ অফিসারদের মোতায়েন করা হবে। কিছু অফিসার হাউজিং এবং সাবওয়েতেও মোতায়েন করা হবে।