গ্রেটার খুলনা সোসাইটির ইফতার অনুষ্ঠিত
জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন রেস্টুরেন্টে গ্রেটার খুলনা সোসাইটি নর্থ আমেরিকা ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল গত ১১ জুন রোববার অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল খায়ের।
ইফতার পার্টির আহ্বায়ক ছিলেন সরদার মুনির হোসেন ও যুগ্ম আহ্বায়ক ছিলেন জিয়াউর রহমান (লিঠু)। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ডা. মাসুদ রহমান, সিনিয়র উপদেষ্টা শাহ নেওয়াজ, উপদেষ্টা জিয়াউর রহমান (লিঠু), উপদেষ্টা পারভিন সুলতানা রত্না, সভাপতি আসাদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফারুকুল ইসলাম, সহসভাপতি কাজী ওয়াহিদ এলিন, সাধারণ সম্পাদক মুরারি মোহন দাস, প্রেস সেক্রেটারি পপি চৌধুরী, লিপি ইসলাম, হ্যাপি চৌধুরী, মিসেস লাভলী, শহিদুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ কামাল হোসেন, সেকেন্দার আলী, সৈয়দ এনায়েত আলী, হাওলাদার শাহীন, মোহাম্মদ নিয়াজ মিয়া, সৈয়দ মোস্তফা আল আমিন, ফজলে করিম, শেখ ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম বুলবুলসহ আরও অনেকে। এ ছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলের আরও অনেক প্রবাসী উপস্থিত ছিলেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে।
পরিশেষে সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।