ঘরহীন মানুষের ভাগ্যে সেই ভোজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা কামিনস ৩০ হাজার মার্কিন ডলার খরচ করে ভোজ দিয়েছিলেন। কিন্তু কোনো কারণে তাঁর বিয়েটাই বাতিল হয়ে যায়। তখন বিপুল পরিমাণ খাবারের অপচয় এড়াতে ঘরহীন মানুষজনকে আমন্ত্রণ জানালেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারমেল শহরের ওই ভোজে গত শনিবার ১৭০ জন অংশ নিয়েছেন।

বিয়ে ভেঙে যাওয়ার কারণটা কামিনস অপ্রকাশিত রেখেছেন। স্থানীয় পত্রিকা ইন্ডি স্টারকে তিনি বলেন, ‘বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করেছিলাম। অনুষ্ঠান বাতিল করার ব্যাপারটা সাংঘাতিক বিপর্যয়কর মনে হচ্ছিল। শেষে দুঃখ প্রকাশ করেছি, কেঁদেছি। শেষে এত খাবার নষ্ট হলে কী হবে—তাই ভেবে হয়রান হয়েছি। তখনই ঘরহীন মানুষদের ডেকে খাওয়ানোর চিন্তাটা মাথায় এসেছিল।’

লোগান অ্যারাউজো নামের এক ব্যক্তির সঙ্গে কামিনসের বিয়ের কথা ছিল। ভোজ অনুষ্ঠানের খরচের বেশির ভাগ অ্যারাউজো পরিশোধ করেছেন। খাবারের তালিকায় ছিল মুরগির মাংস, আর্টিচোক, ক্রিম সস, বিশেষ ধরনের ইতালীয় রুটি এবং কেক। কামিনসের তিন বান্ধবী এবং পরিবারের কয়েকজন সদস্যও এই ভোজে অংশ নেন। মধুচন্দ্রিমার আয়োজনও চূড়ান্ত ছিল। এতে অ্যারাউজোর পরিবর্তে নিজের মাকে নিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রে গত রোববার রওনা হন কামিনস।