ঘরে বসে অনলাইনে কম্পিউটারে ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাঙালি অভিবাসীরা বহু সময় নষ্ট করে এবং হাজার হাজার টাকা খরচ করে কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জন করার চেষ্টা করে।
কিন্তু আপনি কি জানেন, কয়েক মাসের মধ্যে অনলাইনে ভেন্ডার সার্টিফিকেট যেমন এডব্লিউএস, মাইক্রোসফট সার্টিফিকেশন, ওরাকল সার্টিফিকেশন অর্জন করা যায়। যার ফলে আপনি অল্প সময়ে অতি সহজে উচ্চ বেতনের চাকরি পেতে পারেন। এই সার্টিফিকেটগুলো অর্জন করতে তেমন বেশি অর্থের প্রয়োজন হয় না—এমনকি বিদেশেও যেতে হয় না। আপনাকে বছরের পর বছর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্ঘুম পড়াশোনাও করতে হবে না। আপনি ইচ্ছে করলে স্বল্প খরচে এই সার্টিফিকেটগুলো কয়েক মাসেই সম্পন্ন করতে পারেন।
সে জন্য আপনাকে গুগলে সার্চ করে সঠিক ওয়েবসাইটে যেতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে হবে। সে জন্য শুধু আপনার অধ্যবসায় ও সদিচ্ছার প্রয়োজন। এই অর্জনগুলো আপনার প্রবাসী জীবন সুন্দর স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্চ ও রেজিস্ট্রেশনের সময় আপনাকে সচেতন হতে হবে। কারণ অনলাইনে কখনো কখনো অসাধু কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী বা হ্যাকাররা ক্ষতিকারক ওয়েবসাইটের মাধ্যমে নতুনদের প্রলোভন দেয়, যা একটু সাবধান না হলে আপনাকে হিমশিম খেতে হবে। এরা অনলাইনে নানা ধরনের বড় বড় সুযোগ-সুবিধার অফার দিয়ে থাকে। আপনাকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। সবকিছুর পেছনে কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই থাকে। অনিরাপদ ওয়েবসাইট থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি সঠিক পথ অনুসরণ করলে নিজেকে তৈরি করতে শুধু কয়েকটি মাসের প্রয়োজন—আর সাফল্য অনেকটাই নিশ্চিত!
বর্তমান সময়ে কম্পিউটার সায়েন্সের ব্যবহার সর্বত্র। যেমন—শীতের সকালে আপনি ঘুম থেকে উঠে উবার ইটস অ্যাপের মাধ্যমে নাশতা খেতে নিজের মুঠোফোনটির ব্যবহার-ই যথেষ্ট। এখানে কম্পিউটার সায়েন্স ইউজ করেছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং প্রযুক্তি। যেখানে ক্লায়েন্ট প্রথমে রিকোয়েস্ট করেন সার্ভারকে, সার্ভার সবকিছু যাচাই করে রিকোয়েস্ট রিসিভ করে এবং কাজটি সম্পূর্ণ করে আবার ক্লায়েন্টকে পাঠানো হয়। এ সম্পূর্ণ কাজটি করতে একটা টিমের কয়েকটি গ্রুপ কাজ করে একসঙ্গে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার, টেকনিক্যাল কনসালট্যান্ট এবং আরও অনেকে।
কয়েক মাসের মধ্যে দক্ষতা অর্জন করে আপনিও হতে পারেন এ রকম একটি প্রজেক্টের টিম মেম্বার। পৃথিবীর এপার–ওপার তথ্য আদান-প্রদানের জন্য মাত্র কয়েক সেকেন্ড সময়ের প্রয়োজন। তেমনি সঠিক ডিগ্রি অর্জন করতে আজ হাজার হাজার ডলার আর বছরের পর বছর সময়ের প্রয়োজন হয় না। শুধু কয়েকটা মাসের মধ্যে অনলাইনে সার্টিফিকেট অর্জন করে বাস্তব জীবনের কাজে ব্যবহার করা এবং সফল হওয়া যায়।