ঘুরে আসুন ব্রুকলিনের উইলিয়ামসবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নিউইয়র্ক সিটির পাঁচটি বরো অর্থাৎ কাউন্টির মধ্যে একটি হচ্ছে ব্রুকলিন। নিউইয়র্ক সিটির দ্বিতীয় বৃহত্তম ও জনবহুল বরো বলে বিবেচিত এই ব্রুকলিন। লং আইল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। উইলিয়ামসবার্গ ব্রুকলিনের একটি হিপ এলাকা। যা তরুণদের মুখে চিত্রাঙ্কনসহ ফ্যাশনেবল কাপড়, ট্রেন্ডি ক্যাফে এবং ভিন্ন ধরনের রেস্টুরেন্টের জন্য বহুল পরিচিত। এই এলাকার স্ট্রিট আর্টগুলো আবাসিক এলাকা ও কারখানার দেয়ালকে উজ্জ্বল করে তুলেছে।

উইলিয়ামসবার্গের ওয়াটারফ্রন্ট ম্যানহাটনের অত্যাশ্চর্য দৃশ্যকে আরও মনোরম করে তুলেছে। কনসার্ট, মৌসুমি খাদ্য বাজার, ড্যান্স ক্লাব এবং সংগীত হলগুলো এখানে প্রাণবন্ত।

কোরকারান্স উইলিয়ামসবার্গ অফিসের ব্রোকার ইভান এফ চার্চ বলেন, ওয়াল স্ট্রিটে যাওয়ার ফেরি থেকে নতুন চকচকে ভবনগুলো মনোরম দেখায়।

উইলিয়ামসবার্গ ব্রুকলিনে যে বিষয়গুলো আপনি উপভোগ করতে পারেন তার একটি হলো—রেস্টুরেন্ট। উইলিয়ামসবার্গে চমৎকার ওয়াইন, পনির, মাংস এবং উৎপাদন সামগ্রী পাওয়া যায়। আপনি যদি বিয়ার, ওয়াইন এবং ককটেল পছন্দ করেন তবে আপনি এর আশপাশের এলাকা ব্রুকলিন ব্রিওয়ারি ও ক্ল্যাসিক হোটেল ডেলমানো থেকেই সেসব পেতে পারেন।

ব্রুকলিনের উইলিয়ামসবার্গে বিলু রিবন নামে এক ধরনের খাবার তৈরি করা হয়। এখানে কনসার্টগুলো বেশ জমজমাট। তবে কনসার্টের টিকিট প্রায় সব বিক্রি হয়ে যায়। তাই এখানে গেলে আগেই টিকিট কিনে রাখুন। বিশ্রামের জন্য ব্রুকলিন ব্রিওয়ারি পরিদর্শন করুন। এটি স্থানীয় প্রতিষ্ঠান। যা ব্রুকলিনের বিয়ার শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করেছিল। ১৯৮৮ সালে ব্রুকলিন ব্রিওয়ারির সূচনা হয়। ডিনারের চেয়ে কম খরচে ভিন্ন স্বাদের বিয়ার টেস্ট করতে এলাকাটির যেকোনো ককটেইল বারে ঢুকে পড়ুন।

উইলিয়ামসবার্গে সৃজনশীল মানুষের সংখ্যাই বেশি। যারা দিনে চাকরি করেন, আবার সংগীত শিল্পী, অভিনয় শিল্পী, লেখক হিসেবেও পরিচিত। এখানে সুলভ মূল্যে ভিনটেজ কাপড়ও কিনতে পাওয়া যায়। যদি কিনতে চান তাহলে যেতে হবে ব্যাকন ক্লোজেটে।

১৭৯২ সালে রিচার্ড এম উডহুল নিউইয়র্কের শহরতলিতে জীবনযাত্রার মান উন্নত করার আশায় নর্থ সাউথ স্ট্রিটের আশপাশে জমি কিনেছিলেন। তারপর জরিপ করে সেসব জমি সিটি লটসকে দেন। তিনি ম্যানহাটনে নর্থ সেকেন্ড স্ট্রিট থেকে গ্র্যান্ড স্ট্রিটের পাদদেশ পর্যন্ত একটি সরাইখানা খোলেন। ১৮০০ সালে তিনি এই এলাকার নামকরণ করেন উইলিয়ামসবার্গ।