ঘুষের শাস্তি সড়ক ও স্কুল নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলার। রয়টার্স ফাইল ছবি
ডলার। রয়টার্স ফাইল ছবি

ঘুষ দিয়ে ঠিকাদারি কাজ পেতে গিয়ে ফেঁসে গেছেন মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার নয় ব্যবসায়ী। তাঁদের অর্থদণ্ডের পাশাপাশি দেশটিতে বিভিন্ন রাস্তাঘাট ও একটি স্কুল তৈরি করে দিতে হবে। গতকাল বুধবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ-সমর্থিত ইন্টারন্যাশনাল কমিশন অ্যাগেইনস্ট ইমপিউনিটি ইন গুয়াতেমালার (সিআইসিআইজি) দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ওই নয় ব্যবসায়ীকে এই সাজা দেওয়া হয়।

গত বছর গুয়াতেমালার প্রসিকিউটর অফিস ও সিআইসিআইজি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ তোলে।

গতকাল সিআইসিআইজি এক বিবৃতিতে জানায়, এই নয় ব্যবসায়ী সরকারি কাজ দ্রুত পাওয়ার জন্য ঘুষ দিয়েছেন। গুয়াতেমালার ট্রাইব্যুনাল তাঁদের প্রত্যেককে ৬৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে জরিমানা করেছেন। একই সঙ্গে তাঁদের একত্র হয়ে অন্তত ছয়টি সড়ক মেরামত ও তৈরি করতে হবে এবং দরিদ্র এই দেশের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল নির্মাণ করে দিতে হবে।