চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লাভের অবৈধ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে অভিবাসন কর্তৃপক্ষ নিউইয়র্কের লং আইল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদের সবাই তুর্কি বংশোদ্ভূত অভিবাসী বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যাথ ডুচার্ম ২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে এদের সংঘবদ্ধ চক্রের সদস্য বলে উল্লেখ করেন। তিনি তাদের অবৈধ কার্যক্রম ও কর্তৃপক্ষের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ডুচার্ম বলেন, লং আইল্যান্ডের সেন্টার মরিচেজ, ডিক্স হিল, স্মিথ টাউন, ওয়েস্ট ব্যাবিলন এবং ইষ্ট নর্থ পয়েন্টের বিভিন্ন এলাকায় অবৈধ ‘বার্থ হাউজ’ পরিচালনা ও প্রায় দুই মিলিয়ন ডলার মেডিকেট প্রতারণার অভিযোগে দুজন মার্কিন নাগরিক ও চারজন তুর্কি বংশোদ্ভূত অভিবাসীকে কর্তৃপক্ষ আটক করে।

কর্তৃপক্ষ বলছে, এই চক্রের সহায়তায় যুক্তরাষ্ট্রের মাটিতে ১১৯ জন তুর্কি বংশোদ্ভূত শিশু সন্তানের জন্ম হয়েছে। তুরস্ক থেকে ১১৭ জন গর্ভবতী মা নিউইয়র্কের সাফোক কাউন্টিতে ভ্রমণ করেছেন শুধু সন্তান জন্মদান করে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার আশায়। সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব লাভে ভ্রমণে আসা তুর্কিদের কেউ কেউ ২ হাজার ৫০০ ডলার থেকে ৭ হাজার ৫০০ ডলার ব্যয় করে থাকেন।