চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় অতিথি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা
মতবিনিময় সভায় অতিথি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এম রুহুল আমিনের আমেরিকা আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্‌ক-এর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক আশরাফ উদ্দিন আহমেদ।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিবলী ছাদেক। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন—আশরাফ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি দিলওয়ার হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য সামসুদ্দীন আজাদ, সাবেক ছাত্রনেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মাহমুদ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য শামীম আল-মামুন, সংগঠনের সহসভাপতি হাসান মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও স্কুল সম্পাদক আহসান হাবিব, আবু তালেব চৌধুরী, আবদুর রব, মুনশি নিগার আমিন, বাঁধন জয়ার রহিম, মোহাম্মদ আনোয়ারুল করিম, মোহাম্মদ সিরাজুম মুনীর, জাহাঙ্গীর করিম ও সাঈদুল ইসলাম মাহমুদ প্রমুখ।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও লোকপ্রশাসন বিভাগের সাবেক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এম রুহুল আমিনও তাঁর চমৎকার বক্তব্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মোহিত করে রেখেছিলেন। তিনি বক্তব্যে তাঁর ছাত্র জীবন ও শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার স্মৃতি তুলে ধরেন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাসান মাহমুদ, মুনশি নিগার আমিন, জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও হেলাল উদ্দিন হক। কবিতা আবৃত্তি করেন শিবলী ছাদেক।