চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের বনভোজনে সংগঠনের সদস্যরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের বনভোজনে সংগঠনের সদস্যরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই লং আইল্যান্ড সিটির হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত বনভোজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বনভোজনে শিশু-কিশোর ও বড়দের খেলাধুলা, অতীত স্মৃতি রোমন্থন, কুশল বিনিময়, অনুভূতি প্রকাশ এবং উচ্ছ্বাসমুখর আনন্দঘন পরিবেশে দিনটি সবাই উপভোগ করেন। বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আশরাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক জিএস জমির চৌধুরী ও সাবেক যুগ্ম সচিব মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি এম এ আজিজ নঈমীর নেতৃত্বে বনভোজন অনুষ্ঠান তত্ত্বাবধান করেন বনভোজন কমিটির আহ্বায়ক নোয়াব মিয়া, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর শাহনেওয়াজ, পারভেজ কাজী, হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, বনভোজন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ও সদস্যসচিব রতন চৌধুরী।
সহযোগিতায় ছিলেন স্বপন দাস, রেজাউল করিম, লুৎফুর রহমান, দিলওয়ার হাসান ও বিষ্ণু গোপ, শামীম আল মামুন, সামশুদ্দীন আজাদ, আবদুল আউয়াল, মোহাম্মদ নিজাম উদ্দিন, সুদীপ্ত দেব, মোহাম্মদ নজরুল ইসলাম, শিবলী ছাদেক, মুহাম্মদ এয়াকুব উদ্দিন চৌধুরী, সলিল চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল করিম, মোহাম্মদ আবদুস সবুর খাঁন, সৈয়দা পারভিন আকতার, মিনারা কাজী, সামছুন্নাহার শিল্পী, রোকসানা আজিজ, আয়েশা আকতার ও শিল্পী হাসান।
নোয়াব মিয়া, শিবলী ছাদেক ও সলিল কুমার চৌধুরীর নেতৃত্বে ফুটবল ও দৌড় প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের খেলাধুলা অনুষ্ঠিত হয়। নারীদের স্মৃতি পরীক্ষা প্রতিযোগিতা পরিচালনা করেন শামছুন্নাহার শিল্পী। বনভোজনে শিশু-কিশোরদের যেমন খুশি তেমন সাজো সবার দৃষ্টি আকর্ষণ করে। বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দা পারভিন আকতার, মিনাক্ষী দাস, রোকসানা আজিজ, রূপক, সেলিম।
সংগঠনের সভাপতি এম এ আজিজ নঈমীর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর এস ডিকেন্স, বিষ্ণু গোপ, হাসান মাহমুদ, শিবলী ছাদেক, সৈয়দা পারভিন আকতার, সলিল কুমার চৌধুরী।
আলোচনায় অংশ নেন আশরাফ উদ্দিন আহমেদ, জমির চৌধুরী, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর শাহনেওয়াজ, নার্গিস আহমেদ, মীর চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী, মোহাম্মদ কবির কিরণ, কাজী আশরাফ হোসেন নয়ন, নুরুল ইসলাম বাহার প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র‌্যাফল ড্র পরিচালনা করেন এম এ আজিজ নঈমী, নোয়াব মিয়া, মোহাম্মদ হাসান, এস এম ইকবাল ফারুক, রতন চৌধুরী, শিবলী ছাদেক, লুৎফুর রহমান, আবুল কাসেম।
র‌্যাফল ড্র বিক্রিতে বিশেষ অবদান রাখেন সামছুন্নাহার শিল্পী, আয়েশা আকতার, শিল্পী হাসান ও তিথি। বনভোজনে ট্রফি, গিফট এবং র‌্যাফল ড্র স্পনসর ও সহযোগিতা করার জন্য এম হুমায়ুন কবির, মোহাম্মদ নিজাম উদ্দিন, রায়হানুল ইসলাম চৌধুরী, পারভেজ কাজী, মোহাম্মদ সেলিম (কর্ণফুলী ট্রাভেল), জি এম ফারুক, আহসান হাবিব, সামছুদ্দীন আজাদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, জাহাঙ্গীর শাহনেওয়াজ, সামছুদ্দীন আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিষ্ণু গোপ, লুৎফুর রহমান, নাজনীন মামুন, পরেশ সাহা, মোহাম্মদ এস. ফরহাদ সিপিএ, হোলসেল বিল্ডিং সাপ্লাই, আবদুর রব চৌধুরী (স্পেকট্রাম), সামছুন্নাহার শিল্পী, আয়েশা আকতার হ্যাপি, আবু তালেব চৌধুরী চান্দু, দ্বীপ গ্রোসারি, মোহাম্মদ এন মজুমদার, আবদুল্লাহ সুইটস, ডিও ট্যাক্স অ্যান্ড ট্রাভেল, ব্লু স্কাই ট্রাভেল, রকি এন্টারপ্রাইজসহ সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
বনভোজনে অ্যালামনাই পরিবার ও কমিউনিটির বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র‌্যাফল ড্রর প্রথম পুরস্কারের নম্বর ৬২৭২৪০৫। প্রথম পুরস্কার বিজয়ীকে সংগঠনের সভাপতি এম এ আজিজ নঈমীর (৬৪৬) ২৬৯-৯০৫১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।