চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা
লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এই আয়োজন করা হয়।

নিউইয়র্ক সিটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা যথাক্রমে, কুইন্সের জ্যাকসন হাইটস ও জ্যামাইকা, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এবং ব্রঙ্কসের স্টার্লিং অ্যাভিনিউ থেকে বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে করে তিন শতাধিক অ্যালামনাই তাঁদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথি এই আয়োজনে অংশগ্রহণ করেন।

বেলমন্ট লেক স্টেট পার্কের নির্ধারিত স্থানে অ্যালামনাই ও অতিথিদের স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, বনভোজন কমিটির আহ্বায়ক মো. সোলায়মান, সদস্যসচিব মোহাম্মদ বদিউল আলম। এ সময় সিনিয়র অ্যালামনাইদের মধ্যে ড. শওকত আলী, এনামুল হায়দার, শামসুল ইসলাম মজনু, কাজী ইসমাইল, নুরুল ইসলাম, ড. আবুল কাশেম, দেলোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক মাহমুদ।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতার পাশাপাশি নারীদের বালিশ খেলা ও পুরুষের জন্য ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলার আয়োজন ছিল। বিচারকের দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম, ড. আবদুল মতিন, মো. হাবিবুর চৌধুরী, নুরুল মোস্তফা রইছি ও মোহাম্মদ কায়সার সরদার। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন কমিউনিটির জনপ্রিয় শিল্পী সজীব ও অ্যালামনাইর শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যালামনাই শামীমা খানম শাবনাজ।

র‌্যাফল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. শওকত আলী, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, কাজী ইসমাইল, ড. আবুল কাশেম, সিনিয়র অ্যালামনাই এনামুল হায়দার, নুরুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার ও মেজবাহ উদ্দিন।

আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী মোবাশ্বের হাশিমি, মো. হেলাল উদ্দিন, গোলাম মাহমুদ, ইকবাল হায়দার, আবদুল হালিম পান্না, মো. রফিকুল ইসলাম, মনজুর মুরশেদ, মোহাম্মদ রুহুল আমিন নাসির প্রমুখ।

অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল।