চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল।
সাধারণ সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় সভার শুরুতেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. কায়সার সরদারকে অভিনন্দন জানানো হয়। গত ১৭ নভেম্বর নিউইয়র্ক সিটির অন্যতম সংগঠন সন্দ্বীপ সোসাইটির নির্বাচনে কায়সার সরদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সন্দ্বীপবাসীকে ধন্যবাদ জানানো হয়।
কার্যকরী কমিটির সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস ২০২০ উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক মো. সোলায়মান, যুগ্ম আহ্বায়ক মো. বদিউল আলম, সদস্যসচিব মো. কায়সার সরদার, সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. হানিফ চৌধুরী, শামীমা খানম শবনাজ, জ্যাকি ওমর আনোয়ার ও বায়স। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সাবেক সভাপতি সামসুল ইসলাম, কাজী ইসমাইল ও আবুল কাশেম।
প্রতিকূল আবহাওয়া উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সভাপতি এমলাক হোসেন ফয়সাল।