চট্টগ্রাম সমিতি নিউজার্সির বনভোজন ২৩ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় এখন গ্রীষ্ম চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রবাসীদের বনভোজনের আয়োজন। তারই ধারাবাহিকতায় ২৩ জুলাই চট্টগ্রাম সমিতি নিউজার্সির উদ্যোগে ওয়াশিংটন লেক পার্কে প্রবাসী চট্টগ্রামবাসীর বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।
বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী নাদিয়া ও মনসুর।
বনভোজন সফল করার জন্য মো. বখতিয়ারকে আহ্বায়ক ও বিপ্লব বরণ দাশ, নূর মোহাম্মদ, মো. কবিরকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আবদুর রফিক, মো. আকতার কামাল, আবদুল হালিম খান, সিরাজুল ইসলাম ও সৈয়দ মো. কাউসার। সপরিবারে বনভোজনে অংশ নিয়ে বনভোজন সফল করার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।