চট্টগ্রাম সিটি অ্যাসোসিয়েশনের মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী মেজবানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন
চট্টগ্রাম সিটি অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী মেজবানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম সিটি অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বাদ মাগরিব ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
সন্ধ্যা ছয়টায় মিলাদ উদ্‌যাপন কমিটির সহ কোষাধ্যক্ষ মাহবুব রহমানের কোরআন তিলাওয়াত ও হামদ-নাত পাঠের মাধ্যমে মিলাদের সূচনা হয়। মিলাদ পরিচালনায় ছিলেন উদ্‌যাপন কমিটির সদস্যসচিব মো. আইয়ুব আনসারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্‌যাপন কমিটির কোষাধ্যক্ষ ফজলুল হক। মাহফিলের প্রারম্ভে অনুষ্ঠানের আহ্বায়ক মো. জামাল উদ্দীন চৌধুরী স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান।
১২ রবিউল আউয়াল উদ্‌যাপনের ওপর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মাশহুদ ইকবাল সাহেব।
মোনাজাতের আগে সভাপতি ফজলুল হক সমাপনী বক্তব্যে সবাইকে ধৈর্য ধরে বসার জন্য ধন্যবাদ জানান এবং যারা মাহফিল সার্থক করে তুলতে শারীরিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোনাজাতের পরে মিলাদ উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়কারী নেজামত আলীর নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের তবারক বিতরণ করা হয়। তাঁকে সহযোগিতা করেন—জাবেদ হোসেন, মহীম উদ্দীন, সম্রাট, আশ্রাফ, আবুল কাশেম, মো. নূর, মো. ফারুক, ইলিয়াস, জামান, এনামুল হক, মাহমুদ মিয়া, পারভেজ, মাসুদ, জেকি, মুরশেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এ রেজা, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুরশেদ রেজভী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য এ টি এম নাজির হোসেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি পদ প্রার্থী কাজী আশ্রাফ হোসেন নয়ন, মীরসরাই সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সদস্য হাছান চৌধুরী ও নিউজার্সি থেকে আগত শামসুদ্দীন প্রমুখ।