প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম মার্কিন হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করা জন গ্লেন আর নেই। দুবার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তিনি। ইতিহাস সৃষ্টিকারী এই মার্কিন নভোচারীর বয়স হয়েছিল ৯৫ বছর। ওহাইও স্টেট ইউনিভার্সিটির জেমস ক্যানসার হাসপাতালে স্থানীয় সময় গত বৃহস্পতিবার তিনি মারা যান। জন গ্লেন ডেমোক্র্যাট পার্টির টিকিটে হয়েছিলেন সিনেটরও। রুশ-মার্কিন শীতল যুদ্ধের সময় ১৯৬১ সালে রাশিয়ার নভোচারী ইউরি গ্যাগারিন বিশ্বের প্রথম মানুষ হিসেবে পৃথিবী প্রদক্ষিণ করে আলোড়ন তোলেন। তারপরই যুক্তরাষ্ট্র জোরেশোরে একই সাফল্য দেখানোর উদ্যোগ নেয়। ১৯৬২ সালে প্রথম মার্কিন নভোচারী হিসেবে গ্লেন মহাকাশযানে করে পৃথিবী প্রদক্ষিণ করেন।