চলে গেলেন ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন মার্কিন সংগীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রা জুনিয়র। গত বুধবার রাতে ফ্লোরিডার ডেটোনা সাগরপাড়ে এক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল তাঁর। কিন্তু অনুষ্ঠানের কিছুক্ষণ আগে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
সিনাত্রা জুনিয়রের বাবা ফ্র্যাঙ্ক সিনাত্রা ছিলেন গত শতাব্দীর অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা।
সিনাত্রা জুনিয়রের বোন ন্যান্সি সিনাত্রা বলেন, বাবা ফ্র্যাঙ্ক সিনাত্রার গাওয়া কিছু জনপ্রিয় গান নিয়ে ফ্লোরিডা সমুদ্রপাড়ে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে অংশ নেওয়ার আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সিনাত্রা।
সিনাত্রাকে হাসপাতালে নেওয়ার সময় অনুষ্ঠান আয়োজকেরা ফেসবুকে তাঁর অসুস্থতার খবর প্রকাশ করে অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানান। বেশ কিছু সময় পরে এই সংগীতশিল্পীর মৃত্যুর খবরটি প্রকাশ করেন তাঁরা।