চাঁদা নিয়ে অ্যাসাঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতার ও সৌদি আরবের যেসব ধনকুবের হিলারি ও বিল ক্লিনটনের দাতব্য প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনে চাঁদা দিয়ে এসেছেন, তাঁরাই জঙ্গিগোষ্ঠী আইএসের পেছনে অর্থ ঢেলে আসছেন বলে দাবি করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া ই-মেইলের বরাত দিয়ে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবরুদ্ধ অ্যাসাঞ্জ রুশ সংবাদমাধ্যম আরটিকে এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কয়েক দিন আগেই এই দাবি করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। অ্যাসাঞ্জ বলেন, এই নির্বাচনে হিলারির পক্ষে সব প্রতিষ্ঠান যেভাবে কাজ করছে, তাতে তাঁর মনে হচ্ছে রিপাবলিকান প্রার্থীকে জিততে দেওয়া হবে না।