প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি রেস্তোরাঁয় গ্রীষ্মকালীন চাকরি নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা। রেস্তোরাঁটি ওবামা পরিবারের পছন্দের অবকাশ যাপনের স্থান ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থাস ভিনিয়ার্ড দ্বীপে। কর্মীদের জন্য নির্ধারিত নীল টি-শার্ট ও ক্যাপ পরা সাশার ক্যাশ কাউন্টারে কাজ করার ছবি ছাপা হয়েছে পত্রিকায়। এক সহকর্মী বলেন, ‘একটি মেয়ে নিচের তলায় টেক আউটে কাজ করছিল। তাকে সাহায্য করছিল ছয়জন লোক। এ দৃশ্য দেখে আমরা অবাক হই। পরে বুঝতে পারি মেয়েটি কে।’ আর ওই ছয় ব্যক্তি ছিলেন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এজেন্ট। এ খবর নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।