চাকরির প্রথম দিনেই প্রাণ গেল তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশলি গিন্ডন
অ্যাশলি গিন্ডন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সদ্য দায়িত্ব নেওয়া এক নারী পুলিশ কর্মী কাজের প্রথম পালাতেই গুলিতে নিহত হয়েছেন। গত শনিবার প্রিন্স উইলিয়াম কাউন্টির উডব্রিজে এক পারিবারিক বিতণ্ডার ঘটনা সামাল দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান অ্যাশলি গিন্ডন। আগের দিন শুক্রবারই পুলিশ বাহিনীতে অভিষেক হয়েছিল তাঁর। খবর এপির।
গোলাগুলির ঘটনায় অ্যাশলি গিন্ডনের দুই সহকর্মী আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন এক সেনা সদস্যকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ হেফাজতে নেওয়া সন্দেহভাজন ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করেছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি শুরু করেন তিনি।

নিহত অ্যাশলি গিন্ডনের কার্যালয় গত শনিবার এক বিবৃতিতে জানায়, গোলাগুলি সামাল দিতে যাওয়া পুলিশ কর্মীদের মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টির অ্যাশলি গিন্ডন মারা গেছেন। ঘটনাস্থলে পাওয়া আঘাতের ফলেই মৃত্যু হয় তাঁর।