চার মিনিটের মাথায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সামরিক বাহিনীর তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। গত সোমবার ক্ষেপণাস্ত্রটি আলাস্কা অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণের চার মিনিটের মাথায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এটি ছিল মার্কিন সেনাবাহিনীর উচ্চাভিলাষী একটি প্রকল্পের অংশ। তথ্য ও অনুমতি পাওয়ার এক ঘণ্টার মধ্যে এটির পৃথিবীর যেকোনো প্রান্তের লক্ষ্যবস্তু ধ্বংস করার কথা। পেন্টাগনের এক মুখপাত্র বলেন, উৎক্ষেপণে ব্যর্থতার পর জননিরাপত্তার স্বার্থে মিশনটি বাতিল করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রয়টার্স