চার রেস্টুরেন্ট ও বারের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউন থেকে পর্যায়ক্রমে আবার চালুর নির্দেশনা অমান্য করায় নিউইয়র্কের কুইন্সে চারটি রেস্টুরেন্ট ও বারের মাদক লাইসেন্স বাতিল করা হয়েছে। এই তিনটি বার ও রেস্টুরেন্ট হচ্ছে-এস্টোরিয়ার ব্রিক, এমআইএ ও ম্যাসপেথ এলাকার ম্যাসপেথ পিৎজা। ডিয়ার পার্ক লং আইল্যান্ডের প্রাপ্তবয়স্কদের ক্লাব ‘সিক্রেট’ও রয়েছে এই লাইসেন্স বাতিলের তালিকায়।
রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, মাস্ক ছাড়া সমাবেশ ও সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা অমান্যের কারণে রাজ্যের মাদক সংস্থা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘এটা খুবই গুরুতর বিষয়, কারণ তারা প্রতিষ্ঠান পরিচালনা করা জানে না। লাইসেন্স বাতিল করায় আমি দুঃখিত। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এমন করতে হচ্ছে।’