চার হাজার ই-মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চার হাজারের বেশি ই-মেইল গত সোমবার প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে ১৫০টি ই-মেইলকে বিশেষ গোপনীয় গণ্য করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার রাতে হিলারির মোট ৪ হাজার ৩৬৮টি ই-মেইল প্রকাশ করে। হিলারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে অনিরাপদ কম্পিউটার-ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি ই-মেইল বিনিময় করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন বলে বিরোধী মহলে সমালোচনা হচ্ছে।
এএফপি