চারজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল শুক্রবার এক ব্যক্তি চারজনকে গুলি করে হত্যা করেছে। এই চারজন তাঁর পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনিও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচেছে তার ১২ বছরের মেয়ে। সে ওই হত্যাকারীর মেয়ে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
ম্যাসন কাউন্টির শেরিফ বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রধান নির্বাহী রাসেল অস্টারহট বলেন, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেছে। তবে বাড়ির ভেতর ঠিক কখন চারজনকে গুলি করে হত্যা করা হয়, তা স্পষ্ট নয়। সম্ভবত পারিবারিক বিরোধ বা দ্বন্দ্বের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে।
প্রতিবেশী জ্যাক পিগট বলেন, রাতে তিনি ওই বাড়িতে কয়েকটি গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছে, তখন জানলা দিয়ে তারা একজনকে সশস্ত্র অবস্থায় পালিয়ে যেতে দেখেছে বলে জানান অস্টারহট।
যুক্তরাষ্ট্রের ক্যানসাসে গুলি করে তিনজনকে হত্যা করার পরদিনই এ ঘটনা ঘটল।