প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের সামনে বন্দুকধারীও আত্মহত্যা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বেঁচেছে ১২ বছরের একটি মেয়ে। সে ওই হত্যাকারীর মেয়ে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের সন্দেহ। তবে নিহত বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিএনএন