প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ মানুষ দেশটি থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন রাষ্ট্র চায়। বার্তা সংস্থা রয়টার্সের এক অনলাইন জরিপে এই চিত্র উঠে এসেছে। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের প্রাক্কালে এই জরিপ চালানো হয়। মোট নয় হাজার মানুষ এ জরিপে অংশ নেন। এতে ২৩ দশমিক ৯ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে নতুন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন। জরিপে দেখা গেছে, বিভক্ত হওয়ার এই আকাঙ্ক্ষা ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানদের বেশি। আবার বামদের চেয়ে ডানপন্থীরা বিভক্তি চান বেশি। রয়টার্স