চার্লোটেসভিলেতে জরুরি অবস্থা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাস্কর্য অপসারণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। ছবি: এএফপি
ভাস্কর্য অপসারণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চার্লোটেসভিলে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভকে কেন্দ্র করে বড় ধরনের গোলোযোগের আশঙ্কায় স্থানীয় সময় শনিবার জরুরি অবস্থা জারি করেন রাজ্য গভর্নর। এর মধ্যে ওই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

ভার্জিনিয়ার চার্লোটেসভিলের ইমানসিপেসন পার্কে স্থাপিত রবার্ট ই. লির ভাস্কর্য সরানোর দাবিতে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ওই বিক্ষোভের ডাক দেয়। ওই ডাকে সাড়া দিয়ে শত শত শ্বেতাঙ্গ ইমানসিপেসন পার্কের আশপাশের সড়কে অবস্থান নেই। তারা ভাস্কর্য সরানোর দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

এর আগেই ওই পার্কে অবস্থান নেয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পিপার স্প্রে ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে অন্তত চারজন আহত হন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।