চিকিৎসক ধীরেন্দ্র দেব চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধীরেন্দ্র দেব চৌধুরী
ধীরেন্দ্র দেব চৌধুরী

সুনামগঞ্জের জনপ্রিয় প্রবীণ চিকিৎসক ধীরেন্দ্র দেব চৌধুরী (৮৮) আর নেই। ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্থানীয় ভোর তিনটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ধীরেন্দ্র দেব চৌধুরী মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন।

ধীরেন্দ্র দেব চৌধুরী প্রায় ৫০ বছর সুনামগঞ্জ শহরের হাসন নগরের বাসভবন থেকে নিরলস চিকিৎসা দিয়েছেন। গরিবের চিকিৎসক হিসেবে তিনি জেলার তৃণমূলেও পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।