চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমি কার্টার
জিমি কার্টার

ক্যানসারের চিকিৎসা নেওয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। গত বৃহস্পতিবার থেকে চিকিৎসা শুরু হয়েছে বলে জানান তিনি। কয়েক দিন আগে কার্টার জানিয়েছিলেন, তাঁর যকৃতে ক্যানসার ধরা পড়েছে। কিন্তু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্যানসার তাঁর শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এমনকি মস্তিষ্কেও তা পৌঁছে গেছে। এই অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য তিনি অন্যান্য কাজ বাদ দিয়েছেন।
বিবিসি