চিকিৎসার জন্য সিরাজুল আলম খান এখন নিউইয়র্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও পরবর্তীতে বিএলএফ প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান দাদা ভাই এখন নিউইয়র্কে। চিকিৎসার উদ্দেশ্যে তিনি গত ৩০ জুলাই বেলা দুইটা ২৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন।

চিকিৎসা সংক্রান্ত কাজে তিনি নিউইয়র্কে কিছুদিন অবস্থান করবেন। পাশাপাশি ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং নিউজার্সিসহ আমেরিকার আরও কিছু অঙ্গরাজ্যে যাওয়ার ইচ্ছে আছে তাঁর। এ সময় তিনি তাঁর রাজনৈতিক শিষ্য, শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে ৩০ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ১ ডিসেম্বর দেশে পৌঁছাবেন বলে আশা করছেন।