চেম্বার পরিচালক হওয়ায় বিএনপির নেতা বাদলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে নেতা–কর্মীদের সঙ্গে আকতার হোসেন বাদল

কোপেইগ চেম্বার অব কমার্সের পরিচালক মনোনীত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে ১৮ জুলাই জ্যাকসন হাইটসে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপির নেতা রফিকুল ইসলাম, রাফেল তালুকদার, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ও সরোয়ার খান।

প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, যেকোনো মানুষকে শ্রমের মূল্য দেওয়া উচিত। বাদল একজন যোগ্য নেতা এবং ব্যবসায়ী। রাজনীতির অঙ্গনে এবং ব্যক্তিগত ব্যবসায় তিনি একজন সফল মানুষ। আজকের সংবর্ধনা তাঁর প্রাপ্য। যেকোনো মানুষকে তাঁর কাজের জন্য উৎসাহ বা সম্মান প্রদর্শন করলে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হয়।

আকতার হোসেন বাদল বলেন, আজ আমি অভিভূত এবং আনন্দিত। রাজনীতির পাশাপাশি সমাজের জন্য কিছু করতে পারলে আমার জীবনের সার্থকতা মনে করি। আমি ব্যবসার মাধ্যমে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। যারা আজ সমাজে পরিবার পরিজন নিয়ে প্রতিষ্ঠিত। সব মানুষ যদি সমাজকল্যাণে এগিয়ে আসে তখন মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না।