চেয়ারম্যান জিলালকে ভাদেশ্বরবাসীর সংবর্ধনার

নিউইয়র্কে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরবাসীর উদ্যোগে চেয়ারম্যান মো. জিলাল উদ্দিনকে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় একটি রেস্টুরেন্টে গত ১৯ নভেম্বর সংবর্ধনার দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান মুক্তার সভাপতিত্বে ও তুহিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. জিলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সভাপতি বদরুল হোসেন খান, এম এ বাসিত, হাফিজ মিসবা উদ্দীন, হাজিম আলী, এম এ রাজ্জাক চৌধুরী ও শেখ আতিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন হাফিজ আনহার আহমদ। শুভেচ্ছা বক্তৃতা করেন পূবালী ব্যাংকের পরিচালক মোস্তফা শাহরিয়ার আহমদ, আলী আহাদ জসীম, আবদুল আহাদ, আবদুল মুহিত মুক্তা, শাহেদ আহমদ চৌধুরী, শেখ অলি আহমদ জগলু, গিয়াস উদ্দিন, জুনেদ আমদ চৌধুরী ও জাহিদ উদ্দিন জাইন।
মো. জিলাল উদ্দীনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান নাজরান ইসলাম চৌধুরী, পারভেজ আহমদ, সরওয়ার আহমদ ও শেখ মহসীন শেতাজ। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. জিলাল উদ্দীনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভাদেশ্বরের প্রবাসীরা বক্তৃতা করেন। প্রবাসী বক্তারা বর্তমান চেয়ারম্যানের গৃহীত সব উন্নয়নকাজের প্রশংসার পাশাপাশি ইউনিয়নের প্রধান দুই সড়ক এলাকার দুই মুরুব্বী খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ও আলহাজ গউস আহমদের নামে নামকরণের দাবি জানান।