ছন্দা খানের বেবি শাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে ছন্দা খান ও তঁার স্বামী অনিক রহমান (বসা)
অনুষ্ঠানে ছন্দা খান ও তঁার স্বামী অনিক রহমান (বসা)

অনাগত সন্তানদের জন্য বাসযোগ্য সমাজ গড়ার প্রত্যয় উচ্চারিত হয়েছে প্রথম আলো উত্তর আমেরিকার লেখক ছন্দা খানের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে। তাঁর অনাগত সন্তানের জন্য শুভ কামনা করেছেন স্বজন শুভানুধ্যায়ীরা। বন্ধু, পরিবার এবং স্বজনদের সমাবেশে পূর্ব পশ্চিমের প্রথার সম্মিলন ঘটেছিল অনুষ্ঠানমালায়।
২৫ ডিসেম্বর সোমবার নিউইয়র্কের জামাইকাস্থ তাজমহল পার্টি হলে আয়োজিত এ ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সাংস্কৃতিক সংগঠন রঙ্গালয়ের সংগঠক মো. নজরুল ইসলাম। ছন্দা খানের বাবা ফখরুল আলম খান এবং প্রথম আলো উত্তর আমেরিকার ব্যুরো প্রধান ইব্রাহীম চৌধুরী অনাগত শিশু এবং মায়ের জন্য সবার শুভকামনা প্রত্যাশা করেন। রঙ্গালয়ের শিল্পীরা সুপ্রিয়া চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন। ছন্দা খানের স্বামী প্রযুক্তিবিদ অনিক রহমান অনুষ্ঠানে উপস্থিতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
পশ্চিমা পারিবারিক সংস্কৃতিতে বেবি শাওয়ার নামে অনুষ্ঠান এখন ঘটা করে পালন করা হলেও, প্রথাটি প্রাচীন ভারতে পালন করা হতো। এ অনুষ্ঠান সন্তান সম্ভবা মায়ের মঙ্গল কামনা করে পারিবারিকভাবে বাংলাদেশেও করা হয়। বাংলাদেশে এই অনুষ্ঠান ‘স্বাদ ভক্ষণ’ নামে পরিচিত।