ছবিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আয়োজিত শপথ অনুষ্ঠানের কয়েকটি মুহূর্তের ছবি।

ছবি: এএফপি
ছবি: এএফপি

বাইবেলের ওপর হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাইবেল ধরে রেখেছেন স্ত্রী মেলানিয়া। পাশে ছেলে ব্যারন ট্রাম্প। 

ছবি: এএফপি
ছবি: এএফপি

শপথ গ্রহণ অনুষ্ঠানের এক ফাঁকে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস। 

ছবি: এএফপি
ছবি: এএফপি

এক ফ্রেমে ট্রাম্প পরিবার। ছেলে ব্যারনের পিঠে হাত দিয়ে কিছু একটা বলছেন মেলানিয়া। পাশে ট্রাম্পের মেয়ে টিফানি, ইভানকা ও পুত্রবধূ ভানেসা। 

ছবি: এএফপি
ছবি: এএফপি

একসঙ্গে সাবেক চারজন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে কিছু একটা দেখাচ্ছেন স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। হিলারি গত নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ। 

ছবি: এএফপি
ছবি: এএফপি

শপথ অনুষ্ঠানে বিশেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। পাশে দুই মেয়ে। 

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

শপথ অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও তাঁর স্ত্রী রোজালিন।