ছয় পুলিশ অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের (২৫) মৃত্যুর ঘটনায় ছয় পুলিশ সদস্যের সবাইকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি। খবর বিবিসির।
বাল্টিমোরের পুলিশ তাদের ভাষায় ‘অবৈধ মাপের চাকু’ রাখার অভিযোগে ফ্রেডি গ্রেকে গত ১২ এপ্রিল গ্রেপ্তার করেছিল। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পাওয়ার জের ধরে এক সপ্তাহ পরে মারা যান তিনি। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।
মেরিল্যান্ডের সরকারি কৌঁসুলি মারলিন মোসবি গত বৃহস্পতিবার সংশোধিত অভিযোগপত্রটি ঘোষণা করেছেন। তবে এতে পরোক্ষভাবে হত্যাসহ মারাত্মক কিছু অভিযোগ বাদ দেওয়া হয়েছে।
মোসাবি বলেছেন, গ্রেকে যখন হাতকড়া পরানো অবস্থায় পুলিশের গাড়িতে তোলা হয়, তখন তিনি ঘাড়ে ব্যথা পান। গ্রে চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও পুলিশ তা অবজ্ঞা করে।
তবে ছয় পুলিশ সদস্যের আইনজীবীরা বলছেন, তারা ‘অন্যায় কিছু করেননি’।
অভিযুক্ত পুলিশ সদস্যরা আগামী ২ জুলাই আদালতে হাজির হবেন।