ছারপোকা মারতে কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছারপোকা রয়েছে এমন ঘরের বাসিন্দাদের জন্য সুখবর এসেছে। এ কাজে সাহায্য করবে প্রশিক্ষিত কুকুর। এমনটাই বলেছ আমেরিকার ‘বেল এনভায়রনমেন্টাল’ ও ‘এম এম পেস্ট কন্ট্রোল’ নামক দুটি কোম্পানি। তাদের দাবি, প্রশিক্ষিত কুকুর গন্ধ শুঁকে ছারপোকা কোথায় আছে তা বুঝে সেগুলো খেয়ে ফেলে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা এক গবেষণায় দেখা গেছে, ছারপোকার অবস্থান নির্ণয়ে প্রশিক্ষিত কুকুর ৯৮ শতাংশ সফল।

‘এম এম পেস্ট কন্ট্রোল’ এর সিনিয়র সার্ভিস প্রতিনিধি স্টেপেইন কোটগ্যাড জানান, প্রশিক্ষিত কুকুর ছারপোকার ডিমের গন্ধও পায় এবং কোথায় কোথায় ছারপোকা রয়েছে সেগুলো সঠিকভাবে জানতে পারে, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।

‘এম এম পেস্ট কন্ট্রোল’ ৫টি প্রশিক্ষিত কুকুর নিয়ে সাত বছর ধরে কাজ করেছে। ফ্লোরিডার ‘জে এ- কে ক্যানাইন একাডেমি’তে কুকুরগুলোকে ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের কুকুরকে বছরে কমপক্ষে দুইবার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হয়।