ছাড় পাবে না পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির ক্ষেত্রে পাকিস্তানকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি দমনে দেশটি তেমন ভূমিকা রাখছে না উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কংগ্রেস। এর অর্থ, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ ছাড়ে যে আটটি এফ-১৬ প্লেন কিনতে চেয়েছিল পাকিস্তান, সেগুলো কিনতে হলে এখন তাকে পুরো দামই পরিশোধ করতে হবে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে জঙ্গিবিমানগুলো কিনতে পাকিস্তানকে প্রায় ২৭ কোটি ডলার পরিশোধ করতে হতো। বাকি অর্থের জোগান আসত মার্কিন বহিঃসামরিক অর্থায়ন বাজেট থেকে। কিন্তু কংগ্রেসে চুক্তি বাস্তবায়নের প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ায় এখন ইসলামাবাদকে বিমানগুলো কিনতে হলে পুরো অর্থই, অর্থাৎ অতিরিক্ত আরও ৭০ কোটি ডলার পরিশোধ করতে হবে।
এএফপি