ছায়া মন্ত্রিসভায় পরিবর্তন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন
জেরেমি করবিন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফলে দ্বিতীয় অবস্থানে থাকা লেবার নেতা জেরেমি করবিনের আগের ছায়ামন্ত্রীদের স্বপদে বহাল রাখা উচিত বলে মত দিয়েছেন দলটির এমপিদের একাংশের জোট ‘ট্রিবিউন গ্রুপের’ চেয়ারম্যান ক্লাইভ এফোর্ড। প্রভাবশালী এই এমপি বলেছেন, দলের যাঁরা আগে করবিনের সমালোচনা করেছেন, তাঁদের উচিত দলের শীর্ষ নেতৃত্বকে সমর্থন জানানো।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে লেবার পার্টি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করে। অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি হারায় সংখ্যাগরিষ্ঠতা। এখন সরকার গঠন নিয়ে হিমশিম খাচ্ছেন থেরেসা মে। কাজেই নির্বাচনী প্রচারাভিযানজুড়ে লেবার নেতা করবিনের সঙ্গে ছায়ামন্ত্রীদের সার্বক্ষণিক পাশে থাকার প্রশংসা করেছে ট্রিবিউন গ্রুপ। লেবার পার্টির সংবাদপত্র ট্রিবিউনকে ঘিরে ১৯৬৪ সালে দলটির এমপিদের এ জোটটি গড়ে ওঠে। জোটটি সাধারণত মন্ত্রী নন এমন এমপিদের অন্তর্ভুক্ত করে থাকে।
গ্রুপের চেয়ারম্যান ক্লাইভ এফোর্ড বলেন, ‘জেরেমি করবিন এমন একটি ছায়া মন্ত্রিসভা পেয়েছিলেন, যাঁরা বিশ্বস্ত এবং অনুগত থেকে সাধারণ নির্বাচনে অত্যন্ত ভালো ফলাফল করতে তাঁকে সাহায্য করেছেন। তিনি তাঁদের বরখাস্ত করতে পারেন না। তাঁরা যা করেছেন এর জন্য তাঁদের পুরস্কৃত করা উচিত।’