ছেলের বায়না পূরণে 'আস্ত শহর' বানিয়ে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সন্তানের নানান বায়না ও ইচ্ছে পূরণের জন্য মা-বাবারা অনেক কিছুই করেন। সাধ্যমতো চেষ্টা করেন বায়না ও ইচ্ছে পূরণের। তবে এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক মা তার সন্তানের ইচ্ছা পূরণের জন্য যা করেছেন, তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সৌদিয়া সুলের নামের ওই মায়ের কাছে তার ছেলে জনি ইডেন জুনিয়র সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার জন্য বায়না ধরেন। ছেলের উদ্দেশ্য দুবাইয়ে যাবেন। কিন্তু একমাত্র ছেলের দুবাই যাওয়াতে মায়ের খুব একটা সম্মতি ছিল না। তাই তিনি ভাবতে থাকলেন, দুবাইয়ে না গিয়েও কীভাবে পূরণ করা যায় ছেলের শখ। উপায়ও বের করে ফেলেন তিনি। আর তা হলো ছেলের জন্য ‘দুবাইয়ের মতো’ একটি শহর বানানোর পরিকল্পনা করেন তিনি।

ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

‘দুবাই শহর’ তৈরির জন্য তিন টন বালু, একটি উট ও দুবাইয়ের রাস্তায় থাকা রোলস রয়েস গাড়ি কেনার ব্যবস্থা করেন ৪৩ বছর বয়সী সৌদিয়া সুলের। ওহাইও একটি খামার থেকে ভাড়া করেন উট।
২৫ হাজার মার্কিন ডলার খরচ করে ফিলাডেলফিয়াতেই তৈরি করে ফেলেন এক টুকরো ‘দুবাই’। আর দুবাইয়ের বালু আর উটের পাশেই ছেলে জনি ওই শহর দেখার সাধ মেটালেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশ মজা করেই সময় কাটান জনি। আর আনন্দঘন সময়ের সেই ছবি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে।

ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জনি ইডেন জুনিয়র সিবিএস নিউজকে বলেছিল, ‘প্রথমত, আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা খুব বেশি কিছু ছিল। এটা মহাকাব্যের মতো। এখানে মানুষ ছিল, আমি ও আমার পরিবার ছিলাম। আমার মা এসব কাজ করেছেন, তিনি সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

সৌদিয়া সুলের কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন। তা থেকে সুস্থ হয়ে উঠেন তিনি। সিবিএস নিউজকে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি যখন অসুস্থ হয়ে বিছানায় ছিলাম, তখন আমার ছেলে এটা কঠোর পরিশ্রম করেছে। সে আল্লাহর প্রতি প্রচণ্ডভাবে বিশ্বাসী। আমার ছেলে মুসলিম, আমি নই। তাই ওই সময় সে শক্তিশালী ছিল।’

সৌদিয়া সুলের আরও বলেন, ‘আমি বলেছিলাম, আমি সুস্থ হয়ে উঠলে ছেলের জন্য কিছু করব। মানুষ মনে করতে পারে, আমি তার ধর্মকে উপহাস করছি। কিন্তু না, আমি ধর্মকে সম্মান করি এবং আমার ছেলেকেও।’ তথ্য সূত্র: ডেইলি মেইল ও খালিজ টাইমস।